ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিতীয় জয়ের দেখা পেল উত্তর বারিধারা
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM
দুই গোলে এগিয়ে গিয়েও গোপালগঞ্জে উত্তর বারিধারার কাছে ৩-২ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জোড়া গোল করে ম্যাচের নায়ক বারিধারার মোহাম্মদ সুজন বিশ্বাস। এ নিয়ে শেষ চার ম্যাচেই হারের স্বাদ পেল শেখ রাসেল। টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে দলটি।
চলতি লিগে চার হারের বিপরীতে এক জয় ও দুই ড্রতে ৫ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে নেমে গেছে সাইফুল বারি টিটুর দল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উত্তর বারিধারা। ম্যাচের ৭ ও ১১ মিনিটে শেখ রাসেলকে দুই গোলের লিড এনে দেন আইজার আখমাতোভ ও ইসমাইল রুতি তাবারেজ।
তবে প্রথমার্ধেই সমতায় ফেরে উত্তর বারিধারা। ৩৯ মিনিটে সাইদুস্তন ফজিলভ ও ৪০ মিনিটে সুজন বিশ্বাসের গোলে তারা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ভাগ্য যখন গড়াচ্ছিল ড্রয়ের দিকে ঠিক তখনই ঝলক দেখান রিপন বিশ্বাস। যোগ করা তিন মিনিটের মাথায় জোড়া গোল পূরণ করে বারিধারার জয় নিশ্চিত করেন।