ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসছে আমিন খানের সর্বশেষ সিনেমা
Published : Thursday, 3 March, 2022 at 1:03 PM
আসছে আমিন খানের সর্বশেষ সিনেমাচিত্রনায়ক আমিন খান এখন আর অভিনয়ে নিয়মিত নন। একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে চাকরি করছেন। তবে করোনাকালের আগে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। 

কিছুদিন আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পায়। কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করেও পিছিয়ে যায়। নতুন খবর হলো- সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাচ্ছে। 

পরিচালক সাদেক সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। 

সিনেমায় অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আমি সুন্দর একটি চরিত্রে অভিনয় করেছি। তাছাড়া সিনেমার গল্পটিও বেশ ভালো। আশা করছি- এটি দর্শকের ভালো লাগবে।’

সিনেমাটিতে আমিন খানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। 

এদিকে করোনাকালের আগে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের সুযোগ তৈরি হলেও এখন আর অভিনয় নিয়ে বিশেষ পরিকল্পনা নেই আমিন খানের। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে খাদ্যে ভেজালবিরোধী জনসচেতনতা তৈরির কাজ করছেন। করোনাকালে এর কার্যক্রম বন্ধ থাকলেও শিগগিরই আবার শুরু করার পরিকল্পনা করছেন তিনি।