Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:51 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর বিএনপি নেতা নগরীর উত্তর চর্থা নবাববাড়ি
চৌমুহনী এলাকার মোঃ শওকত আলী বকুলের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায়
জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ
সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। গতকাল বুধবার কুমিল্লা নগরীর নিউ মার্কেট
এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিক পক্ষগত ভিন্নতার
কারণে এবং অন্যদের চাপে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে টিপু
বলেন, শওকত আলী বকুল ১২ নং ওয়ার্ড উত্তর চর্থা নবাববাড়ী চৌমুহনী এলাকার
একজন স্থায়ী বাসিন্দা। তিনি হামলার শিকার হয়েছেন। আমি এই ঘটনার তীব্র
নিন্দা জানাই। তিনি কেন, কিভাবে, কি কারণে ওই হামলার শিকার হলেন, অথবা কারা
করেছে তার কিছুই আমার জানা নেই, থাকারও কথা নয়। এসব পুলিশি তদন্তে বেরিয়ে
আসবে। তিনি রাজনৈতিক ভাবে ভিন্ন পক্ষের মতালম্বী কর্মী। এলাকাবাসী হিসাবে
ব্যক্তিগত ভাবে আমার সাথে ওনার প্রতিবেশী সম্পর্ক সর্বদাই ভালো। পূর্বের
একটি মামলায়ও আমাকে মিথ্যা ও অন্যায়ভাবে তিনি জড়িয়েছেন। পরে তিনি নিজেই ওই
মামলার বিবাদীদের জামিন দিতে আদালতে সম্মতি জানিয়ে (অনাপত্তি) নিজের ভুল
প্রকারম্ভে প্রকাশ করেছেন। আর এখন তিনিই বলছেন আমি ওই মামলা তুলে নিতে
হুকুম ও প্ররোচণা দিচ্ছি। গত ২৭ ফ্রেব্রুয়ারি রাতের হামলার ঘটনার অভিযোগের
(এজহারের) কোথাও আমার সম্পৃক্ততা বর্ণনা করেননি। কোথাও উল্লেখও নেই।
পূর্বের ওই মামলার কথা বলতে গিয়ে অভিযোগে (এজহারে) আমাকে দোষারোপ করেছেন।
আর তাই ইচ্ছে হয়েছে বলেই অথবা অন্যদের চাপে আমাকে ৪ নং বিবাদী করে ফেলেছেন।
যা নিতান্তই অহেতুক শত্রুতা ও রাজনৈতিক পক্ষগত ভিন্নতার প্রতিহিংসা বলেই
প্রতীয়মান। তাছাড়া উপরোক্ত বিবাদীদ্বয়ের সাথে বর্তমানে কোনো ভাবেই আমার
কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তাই আমি এই মিথ্যা মামলায় আমাকে জড়ানোর তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আশা করি তিনি নিজের ভুল অথবা অন্যদের চাপ
মুক্ত হলে আবারও নিজের ভুল আগের মতই বুঝতে পারবেন। আমি মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবী জানাচ্ছি। একই সাথে তাঁর উপর ঘটে যাওয়া হামলার সুষ্ঠু
তদন্ত দাবী করছি। যার মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসবে।
এসময় যুবদল নেতা
হাজী আনোয়ারুল হক, বিএনপি নেতা মুজাহিদ চৌধুরী, রেজাউল হক আঁখি, নজরুল হক
ভূঁইয়া স্বপন, মঞ্জুরুল আলম রুবেল, আসিফ মাহমুদ জহির, সৈয়দ মেরাজসহ মহানগর
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার লোকজন
উপস্থিত ছিলেন।