ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল পথচারীর
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:34 AM
মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল পথচারীররণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হয়ে ট্রাক চাপায় প্রাণ হারান মোহাম্মদ আলী (৫০) নামের এক পথচারী।
বুধবার (২ মার্চ) সকালে শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় ওই দুর্ঘটনায় শিকার হন তিনি।
নিহত মোহাম্মদ আলী চান্দিনার পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জনি জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিন তিনি মহাসড়কের পাশ দিয়ে কিছুদূর হাটাহাটি করে বাড়ি ফিরতেন। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে তিনি বের হওয়ার পর বাড়ির পাশেই ট্রাক চাপায় মৃত্যু হয়।  
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাইনি। এ ঘটনায় কেউ অভিযোগও করেনি।