ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন ক্লাস
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:09 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন ক্লাস নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা শহরের বাগিচাগাঁও এ অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজ এর একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন ক্লাস কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন
উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, কুমিল্লা আইডিয়াল কলেজ এর উপদেষ্টা দিলনাশি মোহসেন, কুমিল্লা আইডিয়াল কলেজ এর সভাপতি শাহ মোঃ আলমগীর খান, এইড নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা কষ্ট ছাড়া কি পেয়েছি, ভাষা,দেশ, স্বাধীনতা,
সফলতার জন্য শৃংখলার সাথে পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সাধারণকে অনুসরন করে অসাধারণ হওয়া যায় না। কাজ,কর্মে,পড়াশোনা চিন্তায় অসাধারণ হতে হবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা,
অনুষ্ঠানে আহবায়ক সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার।
কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক সুফিয়া আক্তার, পৌরনীতি সুশাসন বিভাগের প্রভাষক ফয়জুল হাসান বাবু। অনুভূতি প্রকাশ করেন একাদশ শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তাহসিন
এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক হাসান ভূইয়া, গনিত বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, বাংলা বিভাগের প্রভাষক নাজমুল হোসাইন খান, সমাজ কর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার,আইসিটি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, গীতাপাঠ,জাতীয় সংগীত এর পর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন কলেজ শিক্ষকগন।