Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:14 AM

রূপসী বাংলা কলেজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ও রূপসী বাংলা কলেজের উপদেষ্টা ডা.আরিফ মোর্শেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক, কুমিল্লা আবৃতি জোটের সভাপতি ও কলেজ উপদেষ্টা বদরুল হুদা জেনু, রূপসী বাংলা কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া, কলেজ উপদেষ্টা অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি মো. ফরহাদ হোসেন মজুমদার । অনুষ্ঠানে আরো উপস্থিত কলেজ উপাধ্যক্ষ মো.আব্দুল মোতালেব, অনুষ্ঠানের আহবায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. কবির উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো.মোশাররফ হোসাইন,বিজ্ঞান বিভাগের ইনচার্জ মো.আবু বকর সিদ্দিক,মানবিক বিভাগের ইনচার্জ মো.আনোয়ার হোসেন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো.মনজিল হোসেন ও কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক দিলসাধ আক্তার ভূইয়াসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীবৃন্দ। মহাগ্রন্থ আলকোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ওরিয়েন্টেশন ক্লাস এর কার্যক্রম শুরু হয়। শিক্ষকদের পক্ষ থেকে কলেজ উপাধ্যক্ষের শুভেচ্ছা বক্তব্যের পর নবাগত শিক্ষার্থদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয় সেই সাথে চলতে থাকে বরণ সংঙ্গীত।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. ইফতেখার আলম ভূইয়া তাঁর বক্তব্যে কলেজের সাবেক উপদেষ্টা , বেগম রোকেয়া পদক প্রাপ্ত মরহুম প্রফেসর জোহরা আনিসকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে কলেজের আইসিটি ল্যাব এর নামকরণ ঘোষণা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন''প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও বাস্তবধর্মী শিক্ষা অর্জনের মাধ্যমে নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা সৃষ্টির লক্ষে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য তোমাদেরকে অনেক কিছু সেক্রিফাস করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যের ইতিটানার পূর্বে তাঁর মায়ের নামে নামকরণকৃত প্রফেসর জোহরা আনিস আইসিটি ল্যাবে ৩ টি কম্পিউটার প্রদানের ঘোষনা করেন।
সভাপতির বক্তব্যের পর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যসূচি, ক্লাস রুটিন বিতরণসহ উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।