Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:04 AM

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। ১ মার্চ দিবাগত রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর এবং আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ধর্মপুর এলাকা থেকে ৬ কেজি এবং আমতলী এলাকা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে- ব্রাহ্মণপাড়া জেলার কসবা থানার ১০নং বায়েক গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে ১। জুলহাস, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মোবারক হোসেন, টাংগাইল জেলার গোপাল পুর থানার আতর পাড়া গ্রামের আশরাফুল ইসলামে র স্ত্রী মোসাঃ বানেছা বেগম এবং একই গ্রামের মানিক হোসেন এর স্ত্রী মোসাঃ জরিনা বেগম(৪৫)।
তারাদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদেরর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালীমডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।