লাকসাম নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজে নবীন বরণ
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
লাকসাম নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. এ এইচ এম জেহাদুল করিম।
কলেজ অধ্যক্ষ ড. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের দাতা সদস্য ইঞ্চিনিয়ার আহসান উল্লাহ রতন, মোঃ রবিউল আলম মজুমদার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন উথান্ডসহ কলেজ শিক্ষক, অভিবাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের পক্ষ থেকে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।