ব্রাহ্মণপাড়ায় মোশাররফ কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"নেই আয়োজন নেই আভরণ" কি দিয়ে তোমাদের করিব বরণ, পেতেছি তাই তো হৃদয়ে আসন, তোমাদের করিব বলে" এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ এর হিতৈষী সদস্য মোশাররফ হোসেন খান চৌধুরীর সহধর্মিণী ফয়জুন নাহার চৌধুরী। এসময় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সহকারী অধ্যাপক কবীর আহমদ, প্রভাষক নেছার আহাম্মেদ, প্রভাষক বশির আহাম্মদ ভূইয়া, প্রভাষক শহিদুল ইসলাম, হুমায়ন কবির, প্রভাষক লিপি রানী সরকার, শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ঝাঁকজমকপূর্ণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।