স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মানিক দাস||
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। হাজার ১৯৭৩ সালে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুষ্টিয়ায়। বঙ্গবন্ধু স্বাধীনতার আগে থেকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। স্বাধীনতার পর তিনি তা বাস্তবায়ন শুরু করেন। বঙ্গবন্ধুর হাত ধরে কৃষিবিপ্লবের উন্নয়ন হয়েছে যার ফলে বর্তমানে আমরা সুষম খাদ্য গ্রহণ করতে পারছি।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আবুল কালাম সামছুল আলম চীশতী, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশরী এএসএম রাশেদুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।