ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফরিদগঞ্জে ১০৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মানিক দাস||
ফরিদগঞ্জে এক হাজারের বেশি ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ শহীদ হোসেনের নির্দেশে এস.আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ফরিদগঞ্জ  উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়  ১হাজার ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারী শরীফ হাওলাদারকে (২৭) আটক করে।
আটককৃত মাদককারবারী  শরীফ হাওলাদার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হরিপুর এলাকার পশ্চিম পাড়া হাওলাদার বাড়ির  নাছির হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মাদক কারবারী শরীফের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ৪কেজি গাঁজাসহ আটক হয়েছিলা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামিকে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।