ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর ডিএনসির অভিযানে ২২০ পিস ইয়াবাসহ আটক ১
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মানিক দাস||
চাঁদপুর জেলা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন আটক করেছে।
সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গত ১ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় পরিদর্শক  বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর  জেলা কার্যালয় গঠিত রেইডিং টীম কচুয়া কচুয়া উপজেলার  ডুমুরিয়া গ্রামের  মালেক কোম্পানির বাড়ির সামনের ব্রিজের উপরে আসামি  কাদির প্রধানিয়াকে ২শ ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লাখ ১০ হাজার টাকা। এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।