মনোহরগঞ্জ সরকারি কলেজে ‘ওরিয়েন্টেশন ক্লাস’
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন ক্লাস’ অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে বরণের পর বুধবার সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত কলেজ মিলনায়তনে এ ‘ওরিয়েন্টেশন ক্লাস’ অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাষ্টার সোলাইমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘আগামীর বাংলাদেশকে বিশ্বমানচিত্রে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে হবে। তথ্য-প্রযুক্তির অপব্যবহার না করে সদ্ব্যাবহারের মাধ্যমে মেধা-মননশীলতার বিকাশ ঘটাতে হবে।’ স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামকে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় উপমা আখ্যায়িত করে অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘ছাত্রজীবনের প্রতিটি দিনকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কারণেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আজ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন?’ মন্ত্রীর জীবনি থেকে শিক্ষা নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান অধ্যক্ষ আব্দুল মতিন।
প্রভাষক মোয়াজ্জেম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সফিকুর রহমান জুয়েল ও মোতাহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শরীফ উদ্দিন আহমদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, ওমর ফারুক, ফাতেমা বেগম, আনোয়ার হোসেন, আবুল হাসেম, কামরুল হাসান, মোঃ ইয়াছিন প্রমুখ।