শাহরাস্তিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM
শাহরাস্তি
প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার প্যারাডাইস
কফিহাউস সংলগ্নে সিএনজি ও হাইড্রলিক ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি
চালকসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার
করা হয়।
তারা হলেন সিএনজি চালক কংগাইশের রুবেল (৩০) ও রহিমানগর
সাতবাড়িয়া এলাকার রাজু (৩০)।ওইসময় জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক
সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের
সহযোগিতায় উদ্ধার করে রাস্তার যানজট অবমুক্ত করেন। খবর পেয়ে শাহরাস্তি
থানার উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থলে পরিদর্শন করেন।
একই দিনে
কচুয়া-হাজীগঞ্জ সড়কের কাদলা এলাকায় সিএনজি সড়ক দুর্ঘটনায় মহিন উদ্দিন ও
মেহেদী হাসান নামে দুইজন আহত হয়। তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসা নেয়। ও বিকেলে ওই সড়কের পাতানিশ এলাকায় সিএনজি সড়ক
দুর্ঘটনায় চালক মাহফুজ আলম ও শিশু নাজমুল গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।