Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM, Update: 02.03.2022 12:51:45 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে
মোঃ সুমন (৩৩) ও মোঃ আরিফ (৩০) নামের দুই যুবককে গাঁজাসহ গ্রেফতার করে
ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার
ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মাধবপুর
ইউনিয়নের মিরপুর বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনের পাকা রাস্তার উপরে
হতে মোঃ সুমন(৩৩) ও মোঃ আরিফ (৩০) নামের দুই যুবককে গ্রেফতার করে। এসময়
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মোঃ সুমন
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
অপরজন একই উপজেলার রহিমপুর এলাকার মোঃ দুদু মিয়া প্রকাশ দুধ মিয়ার ছেলে।
তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে
বলেন, "আসামীদ্বয়’কে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা
হয়েছে।"