Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM, Update: 02.03.2022 12:51:41 AM

কুমিল্লার
ইলিয়টগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৭ম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ২৪
ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার দুপুরে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের
চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ভাইস
চেয়ারম্যান মাহবুবুল আলম, ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য
পরিচালকবৃন্দ ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। অনুষ্ঠানে ব্যাংকের
উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
শাখা উদ্বোধনের পর এদিন একই ভবনে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ সেবাও চালু করা হয়।
এ
নিয়ে এখন পর্যন্ত মোট ৭টি শাখা ও ১টি উপ-শাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল
ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শীঘ্রই চট্টগ্রাম ও টাঙ্গাইলসহ
দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপ-শাখা চালু করবে ব্যাংকটি।