ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুন্সীগঞ্জে মোহামেডানের সঙ্গে শেখ জামালের ড্র
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের ৩২ মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড সোলোমন কিং। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনভ ওতাবেকের কাটব্যাকে সলোমনের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। চলতি লিগে এটি তার চতুর্থ গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়াবাতের গোলে স্বস্তি ফেরে সাদা-কালো শিবিরে। ডান দিক থেকে সতীর্থের ক্রস বক্সে একজনের গায়ে লেগে ওপরে উঠে যাওয়ার পর হেডে সমতা ফেরান মালির এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার পঞ্চম গোল। চলতি লিগে এটি শেখ জামাল ও মোহামেডানের তৃতীয় ড্র।
দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।