ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয় মিনিটে চার গোল আকলিমার
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শতভাগ করতে অনুশীলন ম্যাচ খেলছে ১৮ না পেরোনো বাংলাদেশের মেয়েরা। সোমবার কমলাপুর স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আফিদা, আকলিমারা।
বিকেএসপিকে বিধ্বস্ত করার ম্যাচে ছয় মিনিটে চার গোল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আকলিমা খাতুন। ৪৩, ৪৪, ৪৬ এবং ৪৮ মিনিটে চার গোল করে সে। বাকি দুটি গোল করেছে আনিকা তানজুম ও আফিদা খন্দকার।
১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত ভারতের জমশেদপুরে স্বাগতিক ভারত, বাংলাদেশ ও নেপালকে নিয়ে আয়োজিত হবে এবারের অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ।