Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:45:33 AM

গত ১৪ ফেব্রুয়ারী লালমাই উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন এ ইউইও ইব্রাহিম খলিল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা,সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, লোলাই সরকারি প্রাথমিকবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদ আলম, ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুমা সুলতানা,
সঞ্চালনায় ছিলেন উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব,হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সহ আরও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।