ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিরপুরে ফ্রেশ সিমেন্টের তৈরী দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ শহীদ মিনার
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:45:41 AM
মিরপুরে ফ্রেশ সিমেন্টের তৈরী দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ শহীদ মিনারএকুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর এই দিনটিতে দেশের সর্বস্তরের মানুষ ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
ইচ্ছা থাকা সত্ত্বেও বিশেষ ব্যবস্থা না থাকায়, সেই সুযোগ থেকে বঞ্চিত হয় আমাদের চারপাশের দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা।
অনেক মানুষের মাঝে যাওয়াটা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। দৃষ্টি শক্তির এই সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের মনে বিশেষ এই গর্বের দিনটিতে শহীদ মিনারে একবার নিজের মতো করে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা থেকেই যায়।
তাদের এই ইচ্ছাটাকেই বাস্তবে রূপ দিতেই ফ্রেশ সিমেন্টের উদ্যোগে স্থাপিত হতে যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার।
বিভিন্ন স্বনামধন্য আর্কিটেক্টদের পরামর্শ নয়িে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে এই বিশেষ শহীদ মিনারটি নির্মিত হতে যাচ্ছে।
যার দেয়ালে ব্রেইলে খোদাই করা থাকবে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কিছু অংশ। এই শহীদ মিনারটি দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা বিবেচনা করে নর্মিাণ করা হচ্ছে। এজন্য স্থানটি তাদের জন্য ঝুঁকিমুক্ত।  
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফ্রেশ সিমেন্টের এই উদ্যোগ এখন বাস্তবায়নের পথে। এবারের ২১শে ফেব্রুয়ারি-তে আপনার আশেপাশে থাকা দৃষ্টি প্রতিবন্ধী আত্নীয় বা বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের এই শহীদ মিনারে।