Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:45:28 AM

শ্যামল বড়ুয়া ববি।
গত ১৪ ফেব্রুয়ারী কুমিল্লা নগর শিশু উদ্যানে তিন নদী পরিষদের ৩৯ তম আসরের ১৪ তম দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,প্রাবন্ধিক কবি অধ্যাপক শাহীন শাহ,উপস্থিত ছিলেন উদীচী এর সভাপতি শেখ ফরিদ,লালমাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, সংগঠক শিল্পী ওমর ফারুক,পারভীন হাসানাত। উপস্থাপনায় রাহুল তারণ পিন্টু। সভাপতিত্ব করেন সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল হাসানাত বাবুল ।
সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন আজাদ সরকার লিটন ও উত্তম কুমার ভৌমিক,বিজয়া দাস এর পরিচালনায় ভৈরবী সঙ্গীতাংগন গান পরিবেশন করেন,প্রমি আাচার্য্য,অনুপ সেনগুপ্ত, অর্পা সাহা,আরাধ্য দেবনাথ,,মিলি,শারমিন,সাহিদা