ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এইচএসসি পরীক্ষায় রূপসী বাংলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:45:24 AM
এইচএসসি পরীক্ষায় রূপসী বাংলা কলেজের ঈর্ষণীয় সাফল্য২০২১ সালের এইচএসসি পরীক্ষায় রূপসী বাংলা কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।প্রতিষ্ঠানটি থেকে ২৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২২৭ জন কৃতকার্য হয়। ৪৭ টি জিপিএ-৫ এবং ৯৮.৭০ % পাসের হার নিয়ে কুমিল্লার প্রাইভেট কলেজ গুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। । শিক্ষার্থীরা তাদের কষ্টার্জিত ফলাফল পেয়ে উল্যাসে মেতে ওঠে এবং কলেজ ক্যাম্পাস সংলগ্ন টমছমব্রীজ-জাংগালিয়া সড়কে চলমান অটো-সিএনজির যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করে। “উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার লক্ষ্যে এমন ফলাফল অব্যাহত রেখে নৈতিক শিক্ষা অর্জনের লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে”, ফলাফল ঘোষণা কালে কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, “করোনা মহামারী কালীন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও রূপসী বাংলা কলেজের অনলাইন ক্লাস চলমান ছিল যার কারণে কলেজের ফলাফলেও ধারাবাহিকতা বজায় রয়েছে। বর্তমানে কলেজটি নিজস্ব ক্যাম্পাসে মানসম্মত পরিবেশে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে”।এসময় উপস্থিত ছিলেন সমতির সহ সভাপতি মো.ফখরুল ইসলাম,সেক্রেটারি মো.ফরহাদ হোসেন মজুমদার,কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মো.আকছির, কলেজ উপাধ্যক্ষ মো.আব্দুল মোতালেব,শিক্ষক পরিষদের সম্পাদক মো.মোশাররফ হোসাইন,পরীক্ষা নিয়ন্ত্রক দিলশাধ আক্তার ভূঁইয়া,বিজ্ঞান বিভাগের ইনচার্জ মো.আবু বকর সিদ্দিক,মানবিক বিভাগের ইনচার্জ মো.আনোয়ার হোসেন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো.মনজিল হোসেন ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
ছবির ক্যাপশনঃ ফলাফলে উল্লাসিত শিক্ষার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমান,সমিতির সহসভাপতি মো.ফখরুল ইসলাম,সেক্রেটারি মো.ফরহাদ হোসেন মজুমদার সহ বিভিন্ন বিভাগের ইনচার্জ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।