ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের সাফল্য শতভাগ পাশ
১৯৮টি জিপিএ -৫
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:45:03 AM
বুড়িচংয়ে পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের সাফল্য শতভাগ পাশ সৌরভ মাহমুদ হারুন: শতভাগ পাশ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ( উল্লেখ্যঃ এই শিক্ষাবর্ষে কলেজে ভর্তিকৃত এসএসসি থেকে ৮৬ টি অ+) থেকে মোট শিক্ষার্থী ৪১০ জনের মধ্যে ৪১০ জন পাশ করে
বিজ্ঞান বিভাগে ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে অ+ ১৪৫টি, ৮ টি অ গ্রেড
মানবিক বিভাগের ১৩১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ টি অ+, ৮৮টি অ গ্রেড
ব্যবসায় শিক্ষায় বিভাগে ১২৬জন শিক্ষার্থীর মধ্যে ১০ টি অ+ এবং ১১৬ টি অ গ্রেড পেয়েছে
সহ সর্বমোট ১৯৮ টি অ+ এবং ২১২ টি অ গ্রেড সহ ১০০℅( শতভাগ) পাশ করায় কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন...
এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা বলেন কলেজের এক ঝাঁক মেধাবী ও পরিশ্রমী শিক্ষকদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, পাঠ পরিকল্পনা মাফিক নিয়মিত ক্লাস, অগ্রগামী, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা আলাদা ক্লাস,নিয়ম শৃঙ্খলা, অভিভাবক সমাবেশ, সুদক্ষ গভর্ণিং বডির তত্ত্বাবধানে এই শিক্ষাবর্ষে ৮৬ টি জিপিএ -৫ ভর্তি হয়ে ১৯৮ টি জিপিএ -৫, ২১২ টি অ গ্রেড পেয়ে কলেজের শতভাগ সহ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।
উপাধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেন আমাদের ধারাবাহিক কার্যক্রমে কলেজের উচ্চ শিক্ষায় ভর্তি সহ সকল ক্ষেত্রে সফলতার সহিত এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।করোনাকালে আমাদের সর্বোচ্চ অনলাইন ( তড়ড়স) ক্লাস,টিউটোরিয়াল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা ও অভিভাবক সমাবেশ এর ধারাবাহিকতা বজায় রাখার কারণেও এই ফলাফল অর্জনে সহায়তা করে, যদি সকল বিষয়ে পরীক্ষা দেয়া সম্ভব হতো তাহলে ফলাফল আরো আকর্ষণীয় হতো।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব চেয়ারম্যান কলেজের এই অর্জনে কলেজের অধ্যক্ষ,উপাধ্যক্ষ,  শিক্ষক মন্ডলী, গভর্ণিং বডি, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা সহ অভিনন্দন জানান
মাননীয় সংসদ সদস্য এড. মোঃ আবুল হাসেম খান প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব চেয়ারম্যান কে অভিনন্দন জানান যার একক প্রচেষ্ঠায় প্রত্যন্ত অঞ্চলে একটি কলেজ স্থাপন করে গত কয়েক বছর ধরে বোর্ডের সেরা কলেজের মধ্যে অন্যতম কলেজে রূপদান সহ ডিগ্রি, অনার্স কোর্স চালু করে এলাকায় উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করার জন্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, গভর্ণিং বডি, কৃতি শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ২০১৯ সনে ১৫১টি জিপিএ -৫ সহ শতভাগ পাশ করে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ স্থান দখল করে অতীতের ন্যায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে।