ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ২
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:44:45 AM
ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ২ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর বাস ষ্টেশনের ওবায়দুল্লাহের চা দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে মোঃ আশ্রাফুল ইসলাম বিপ্লব (২২)কে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আশ্রাফুল ইসলাম বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর রামচন্দ্রপুর এলাকার মো: কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এএসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা মূলে আসামী আবুল কালাম প্রকাশ কালু(৩৬)কে গ্রেফতার করে। কালু উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি গ্রামের সোনা মিয়ার ছেলে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, "আসামী’দ্বয়কে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"