Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:44:42 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ধীরে ধীরে কমে এসেছে করোনা সংক্রমণ। সেই সাথে কমে এসেছে প্রাণহানিও। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় একদিনে আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতকালের চেয়ে ৮ জন কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৬৯ শতাংশ। আক্রান্ত ৩২ জনের মধ্যে ১৪ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তবে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৩৩৫ জন; প্রাণ হারিয়েছেন ৯৭৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৮৫ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।