ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:44:38 AM
কুমিল্লায় ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  ১৩ ফেব্রুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এবং সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা সময়। এসময় উদ্ধার করা হয় ১ শ’ বোতল ফেনসিডিল এবং ১২ কেজি গাঁজা; জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে মোঃ সাগর হাওলাদার এবং কুমিল্লা সদর উপজেলার শিমপুর এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ আলী হাসান রিয়াদ। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল-গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।