চান্দিনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার মহিচাইল কাজীপাড়া ও বাড়েরা এলাকার পৃথক দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অধীনে সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ওই খাল পুনঃখনন কাজ শুরু হয়। খাল পুনঃখনন কাজের মধ্যে বাড়েরা ভারভাঙ্গা থেকে মহিচাইল মজুমদার বাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ও বাড়েরা এলাকার আরও একটি খাল রয়েছে।
বিএডিসি চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এএফএম হায়াতুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ)ও যুগ্ম সচিব মো. আমিরুল ইসলাম।
এর আগে সকালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা সভা, মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।