ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাঁচ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ তিতাসে কর্মরত পাঁচ সাংবাদিকের নামে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে (ডিজিটাল নিরাপত্তা আইনে) মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
তিতাস প্রেস ক্লাবের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট তিতাস প্রেসক্লাব সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশা শ্রেণির লোক অংশগ্রহণ করেন এবং উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন তিতাস প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.কবির হোসেন, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি এমএ করিম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.হানিফ খান, তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, মুন্সি সামসুউদ্দিন আহম্মেদ সাগর ও সাংগঠনিক সম্পাদক মো.সজিব হোসেন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস, হোমনা ও দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে ইন্ধন দাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।