চান্দিনায় জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকারকে ফুলেল শুভেচ্ছা
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন সরকার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলামের কার্যালয়ে ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, মো. রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. এমরান হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সুমন সরকার (জি.এস)কে সভাপতি ও মো. লিটন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।