ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই আআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাসরীন আক্তারের সভাপতিত্বে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে ব্যাপক আলোচনা শেষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, আর এম ও ডা: রওনক জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,থানার এস আই জীবন রায় চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, এনজিও ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।