ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ৩২ টি কেন্দ্রে টিকাদানকারী সহায়কদের নিয়ে আলোচনা সভা
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনারভাইরাস (কোভিড-১৯)  টিকাদানে সহায়ককারীদের নিয়ে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোঃ আবদুল আলীম খান। সভা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
সভায় বক্তারা বলেন, ১৬ ফেব্রুয়ারি উপজেলার ৩২ টি টিকা কেন্দ্রে একযোগে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। কেন্দ্রগুলো হলো, মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়, কান্দুঘর উচ্চ বিদ্যালয়, ষাইটশালা উচ্চ বিদ্যালয়, জামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদলাই ইউনিয়নের দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদলাই আশরাফ উচ্চ বিদ্যালয়, সিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়, চান্দলা ইউনিয়নের চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজ, চারাধারি সরকারি প্রাথমিক বিদ্যালয়,চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়, শশীদল ইউনিয়নের দেউস সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাগড়া উচ্চ বিদ্যালয়, শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুলালপুর ইউনিয়নের দুলালপুর উচ্চ বিদ্যালয়, গোপালনগর উচ্চ বিদ্যালয়, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় ও কলেজ, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ ইউনিয়নের টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়, টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালাপাড়া ইউনিয়নের পূর্ব রামনাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ।
এসময় উক্ত টিকা কেন্দ্রগুলোতে সহায়ক হিসেবে প্রশিক্ষনার্থীরা কাজ করবে।