সোয়া আট কোটি রুপিতে মুম্বাইতে সিঙ্গাপুরের ক্রিকেটার
Published : Monday, 14 February, 2022 at 12:00 AM
আইপিএলের
গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে থাকলেও খেলার তেমন সুযোগই
পাননি। মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন। তাতে কী, বিশ্বের অন্যান্য
টি-টোয়েন্টি লিগে তার বিশাল নামডাক। আর সেই নামের ওপর ভর করেই বিশাল
মূল্যের বিনিময়ে এবারের আইপিএল নিলামে বিক্রি হলেন টিম ডেভিড।
রোববার
নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৫ বছর বয়সী এ ক্রিকোরের
ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লাখ রুপি। তাকে কিনতে ভিত্তিমূল্যের চেয়ে বিশ
গুণ বেশি দাম দিতে হয়েছে মুম্বাইয়ের ক্লাবটিকে। ডেভিডের পেছনে মুম্বাইয়ের
ব্যয় হয়েছে ৮ কোটি ২৫ লাখ রুপি।
সিঙ্গাপুর ক্রিকেটার হিসাবে আইপিএলে নাম
দিলেও, এ বছর তিনি অস্ট্রেলিয়ান হিসাবেই নিলামে রয়েছেন। টি-টোয়েন্টিতে ৮৫
ম্যাচে ১৫৯.৪০ স্ট্রাইক রেটে ১৯০৮ রান ডেভিডের দক্ষতা প্রদর্শনের জন্য
যথেষ্ট।
ভিত্তিমূল্যের দশ গুণেরও বেশি দামে দল পেয়েছেন শ্রীলঙ্কার
ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তার দাম ধরা হয়েছিল এক কোটি রুপি। তবে শেষ পর্যন্ত
তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালুরু।