ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের বরুড়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবু অরুণ ভুষন দে এর সভাপতিত্বে, অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল  ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা সভাপতি বাবু চন্দন কুমার রায়, সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বকসি যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ্র খোকন, প্রচার সম্পাদক মধু সুদন বিশ্বাস। কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এজিএস মোঃ শাহজাহান, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বনিক।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ তপন ভৌমিক, সাবেক রেলওয়ে কর্মকর্তা দিপক ভৌমিক, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল বিশ্বাস, বাবু ভবেন্দ্র মোহন ঘোষামী, যুগ্ম সাধারণ সম্পাদক হরস বর্দন বড়ুয়া, দিলিপ বড়ুয়া প্রমুখ।
আলোচনা সাপেক্ষে দীপক কুমার কে সভাপতি ও সলিল রন্জন বিশ্বাস কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বরুড়া  উপজেলা কমিটি ঘোষণা করা হয়।