ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় এস.এস.সি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়ায় এস এস সি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এ প্রতিপাদ্যের আলোকে গত ১১ ফেব্রুয়ারী বিকাল ৪টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এস এস সি ১৯৯৯ ব্যাচের সদস্য ডাঃ মাহবুব ইবনে মোমেন (জনি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া,  বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন,  ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, যায় যায় দিন বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মজুমদার,  ভলান্টিয়ার এসোসিয়েশন অব বরুড়া ভাব এর সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী (সোহাগ)।
ব্যাচের সদস্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজহার সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডঃ জাফর আলী, রিয়াদ হোসেন, মোঃ মিজানুর রহমান আকাশ, নাজমুল হাসান চৌধুরী, মোশারফ হোসেন প্রমুখ। এসময় প্রায় ১ শত ৫০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।