ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং রাজাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাসেম মাষ্টারকে গণসংবর্ধনা
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলার সদ্য সমাপ্ত ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতীকের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার কে গতকাল ৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে সর্বাত্মক ঐক্যের উদ্যোগে (বারেশ্বর, রাজাপুর, পাইকোটা)এর আয়োজনে এক গণ সংবর্ধনা রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুল মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন ও প্রভাষক মোঃ কামাল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল জলিল সর্দার, এডভোকেট আবুল হোসেন জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, মরহুম শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম সোহেল, হারুনুর রশীদ মেম্বার, মুমিনুল ইসলাম মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, নব নির্বাচিত মেম্বার মোঃ আব্দুল ওহাব ও মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, দুলু মিয়া, আব্দুস সালাম রানা, মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গঠনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে গণ সংবর্ধনা প্রদান করেন। এ সংবর্ধন্যা নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার ফুলে ফুলে সিক্ত হলেন। এসময় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা অন্যান্যরা উপস্থিত ছিলেন।