Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM, Update: 10.02.2022 12:52:58 AM

ব্রাহ্মণপাড়া
প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকার একটি কালভার্টের
নিচ থেকে এক অজ্ঞাত লোকের (পুরুষের) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর
ফাঁড়ী পুলিশ। বুধবার বিকেলে ৪ টায় লোক মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে
পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার সংলগ্ন ডুবাইরচর ডাক্তার সিরাজুল ইসলামের বাড়ীর পাশের একটি কালভার্টের
নিচে
মরদেহ পরে আছে, এ খবরে বুধবার বিকেল ৪ টায় দেবপুর পুলিশ ফাঁড়ীর
উপ-পরিদর্শক (এস আই) রাজিব চৌধূরী ও কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে
গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান,
স্থানীয়রা কালভার্টের নিচে ঝোপের মধ্যে মরদেহটি পরে থাকতে দেখে খবর দেয়।
বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। মরদেহটি পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া
যাচ্ছে না। মুহুর্তের মধ্যে কয়েক হাজার উৎসুক লোকজন ভিড় জমায়। পুলিশ এসে
মরদেহ উদ্ধার করেছে।
উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, ধারনা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে মৃত্যু হয়েছে, শরীরে পচন ধরেছে, চেহারা চেনা যাচ্ছে না। নমুনা
সংগ্রহের জন্য পিআইবি দলকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।