জেলা তথ্য অফিসের আয়োজনে তিতাসে মহিলা সমাবেশ
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
গতকাল বুধবার জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে তিতাস উপজেলার ৪ নং কডিকান্দি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম মুরাদ। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: সাইদুর রহমান ও মহিলা সদস্যজোসনা আক্তার।
সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ি নাই বা বাড়ি করার সামর্থ্য নাই তাদের সরকারি উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। তিতাসকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।