ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যানজট নিরসনে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান
Published : Wednesday, 2 February, 2022 at 8:49 PM
যানজট নিরসনে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানযানজটের অসহনীয় ভোগান্তি থেকে নগরবাসীকে স্বস্তি দিতে বুধবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হয়। কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাতের সকল অবৈধ দোকান রিকশাভ্যানে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও রাজগঞ্জ শাপলা মোড় থেকে কান্দিরপাড় মোড় পর্যন্ত সড়কটি ওয়ান ওয়ে করা হয়।
বুধবারের প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোঃ জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত ও ট্রাফিক ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্টরা জানান যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।যানজট নিরসনে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান