ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রেষ্ঠ পুরস্কারের সম্মাননা পেল আবুল খায়ের গ্রুপ
Published : Wednesday, 2 February, 2022 at 2:48 PM
শ্রেষ্ঠ পুরস্কারের সম্মাননা পেল আবুল খায়ের গ্রুপ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) ২০২২-এ শ্রেষ্ঠ পুরস্কারের সম্মাননা পেয়েছে আবুল খায়ের গ্রুপ।

প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের মার্কস প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন এবং জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের আমা কফি প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীকের হাত থেকে আবুল খায়ের গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী (অব)।