ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
ব্রাহ্মণপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:56:34 AM
ব্রাহ্মণপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ডইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেজাল, অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্য থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে গতকাল ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এ সময় তিনি ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য দোকানে মজুদ রাখা ও বিক্রয়ের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভেজাল পণ্য, অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্য থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে গতকাল ০১ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এসময় ভেজাল টমেটো সস খাবারের সাথে বিক্রয় করায় সসের গ্যালনসহ ইত্যাদি ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি হাউজের স্বত্তাধিকারী মনির হোসেন (৩৫) কে আটক করা হয়। আদালত মনির হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও নকল বিএসটিআই সিলযুক্ত মানহীন ও ভেজাল সয়া সস, ভিনেগার, কেওড়ার জল বিক্রির অপরাধে মেসার্স মাস্টার এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী গিয়াস উদ্দিন (৩০) কে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এবং নকল বিএসটিআই সিলযুক্ত অনুমোদনহীন প্রস্তুতকারী কর্তৃক প্রস্তুতকৃত মানহীন ও ভেজাল ভেজিটেবল সস, মটরশুটি বয়াম, বিরিয়ানি সেন্ট ও কেকের সেন্ট বিক্রয় করার অপরাধে মেসার্স নাইম এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী জনাব আমির হোসেন (৩২) কে ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।