ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক লেগিয়া কোচকে নিয়োগ দিল পোল্যান্ড
Published : Tuesday, 1 February, 2022 at 8:15 PM
সাবেক লেগিয়া কোচকে নিয়োগ দিল পোল্যান্ডপোল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন লেগিয়া ওয়ারশ’র সাবেক কোচ চেসলা মিচনিউইচ। প্রধান কোচ পাওলো সুসা আকস্মিকভাবে চলে যাওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশনের (পিজেডপিএন) প্রধান সোমবার একথা জানিয়েছেন।
নিজের টুইট বার্তায় ফেডারেশনের প্রধান সেজারি কুলেজা বলেন, ‘আমি চেসলা মিচনিউইচকে পোল্যান্ড জাতীয় দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি’।

২০২২ সালের শেষ পর্যন্ত একটি চুক্তি করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।  

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্ব নিতে এক বছরেরও কম সময়ের মধ্যে পোলিশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাবেক পর্তুগীজ আন্তর্জাতিক তারকা ও বোর্দোর সাবেক কোচ সুসা।

বিশ্বকাপ বাছাইয়ের ১৫টি গ্রুপ ম্যাচে সুসার অধীনে থাকা পোল্যান্ড ছয়টি জয়ের বিপরিতে ৫টি ড্র ও চারটিতে হেরে গেছে। গ্রুপে ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পোলিশরা। বিশ্বকাপ প্লে অফে আগামী ২৪ মার্চ রাশিয়ার মোকাবেলা করবে পোল্যান্ড।