ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহানগর আ’লীগ নেতা তানিমের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM, Update: 01.02.2022 1:51:16 AM
মহানগর আ’লীগ নেতা তানিমের পিতার জানাজা ও দাফন সম্পন্ননিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও মহানগর আওয়ামী লীগ নেতা ও ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস নুর উর রহমান মাহমুদ তানিমের পিতা আবদুল কাইয়ুম মাহমুদ। গতকাল সোমবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে টমছমব্রীজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেয় কুমিল্লার সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মরহুম আবদুল কাইয়ুম মাহমুদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখে কুমিল্লা সদও আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুমের নিকটাত্মীয় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ও মরহুমের সন্তান নুর উর রহমান মাহমুদ তানিম।
জানাজের নামাজে অন্যান্যদেও মধ্যে আরো অংশ গ্রহন করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান  প্রফেসর রুহুল আমিন ভুইয়া, বিশিষ্ট সংগঠক শাহ মোঃ আলমগীর খান, ফেণীর পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভুইয়া, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান, কেন্দ্রিয় সিবিএ নেতা হাসান খসরু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আওয়ামী লীগ নেতা শাহীনুল ইসলাম শাহীন, মহিউদ্দিন মহি, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, গবেষক আহসানুল কবির সহ অন্যান্যরা।