ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন
তফসিলের আগেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল ঘোষণা
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM, Update: 01.02.2022 1:51:11 AM
 তফসিলের আগেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল ঘোষণানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ বর্ষের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কুমিল্লা। পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আগে-ভাগেই প্যানেল ঘোষণা করা হয়েছে বলে সংগঠনসূত্রে জানা গেছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার নগরীর বাগিচাগাঁওয়ের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কুমিল্লা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে এ প্যানেল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কুমিল্লার আহবায়ক এডভোকেট মাসুদ সালাউদ্দিন।
দৈনিক কুমিল্লার কাগজকে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সোমবার আমরা একটি সভায় মিলিত হয়েছে। এসময় সকলের সিদ্ধান্ত মোতাকে এ প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলে সভাপতি পদে এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক পদে এড. মো. নুরুল আফসার মিজান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও এ প্যানেল থেকে সহ সভাপতি এড. রতন কুমার দাস, এড. শামীমা আক্তার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এড. সুবীর নন্দী বাবু, কোষাধ্যক্ষ এড. রফিকুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক এড. মানিক চন্দ্র ভৌমিক, রিক্রেয়েশন সম্পাদক এড. মোশারফ হোসেন টিটু, এনরোলমেন্ট সম্পাদক এড. জলিল আহমেদ এবং আইটি সম্পাদক পদে এড. সিহাবুল ইসলাম দিপু নির্বাচনে অংশগ্রহণ করেন।
এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কুমিল্লার প্যানেলে সদস্য পদে রয়েছেন এড. কাজী ফয়সাল আহমেদ উল্লাস, এড. ফয়সাল সুলতান, এড. মুকবুল হোসেন, এড. মবিনুল হক এবং এড. আনোয়ারুল হক।