ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলচ্চিত্রকার জহির রায়হানের অন্তর্ধান দিবস পালন
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার শহরের কান্দিরপাড়ে সাত্তার খান কমপ্লেক্সের সপ্তম তলায় সমতটের কাগজ-এর আয়োজনে দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-কিংবদন্তী চলচ্চিত্রকার-সাহিত্যিক-শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের অন্তর্ধান দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও কবি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, সহযোগী অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ, সৃজনশীল সংগঠন কাফেলার সিইউ মোঃ জাহাঙ্গীর আলম হাজারী। সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালের সঞ্চালনায় ক্ষণজন্মা চলচ্চিত্রকার-সাহিত্যিক-সাংবাদিক কমিউনিস্ট নেতা জহির রায়হানের বিশাল সৃষ্টিশীল কাজ নিয়ে আলোচনা করেন সম্মানিত অতিথি কবি-সাহিত্যিক-কলামিস্ট-অধ্যাপক শাহীন শাহ, সমতটের কাগজ-এর সহকারি সম্পাদক-কলামিস্ট কাজী মো" আবু হানিফ, বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ ইকরাম উল্লাহ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সংগীত শিল্পী ওমর ফারুক, যুমনা লাইফ ইন্সুরেন্স-এর কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান সুমন, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জয়নাল আবেদীন রনি, সংগঠক মোঃ আবদুল হান্নান, শিক্ষানবিশ আইনজীবী মোঃ জাহেদী হাসান মাসুম, নাট্যশিল্পী সানজিদা রুমানা ও নাট্যশিল্পী ওমর ফারুক জয় প্রমুখ।  
বক্তারা বলেন, বড় ভাই শহীদ বুদ্ধিজীবী-সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে একটি স্বাধীন দেশে জহির রায়হান চিরতরে হারিয়ে গেলেন। চলচ্চিত্রে ও জীবনস্পর্শী সাহিত্যধারার গুণী শিল্পীর নাম জহির রায়হান।দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-কমিউনিস্ট নেতা জহির রায়হানের অন্তর্ধান আমাদের চলচ্চিত্রাঙ্গন ও সাহিত্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জহির রায়হান চর্চা অতীব জরুরী।