বুড়িচং সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভূইয়ার পক্ষে উঠান বৈঠক
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং ৩ নং সদর ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম ভূইয়ার পক্ষে গতকাল ৩১ জানুয়ারি বিকেলে দক্ষিণ পশ্চিম বুড়িচং মাঠে এক সর্বাত্মক ঐক্যের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুড়িচংয়ের কৃতি সন্তান মো. মাহাবুবুর রহমানের আহবানে সভায় সভাপতিত্ব করেন মো. আ: হালিম কেরানী। সভা পরিচালনা করেন মো. হুমায়ুন কবির। উক্ত সভায় বুড়িচং দক্ষিণপাড়া, কলেজ গেইট, পূর্বপাড়াসহ সদরের সাধারণ ভোটারগণ বুড়িচং সদর ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম ভুইয়ার পক্ষে একাট্টা ঘোষণা করেন। বক্তব্য রাখেন সাবকে বিআরডিবি চেয়ারম্যান মো. সাদেকুর রহমান, মো. কামাল হোসেন, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রওশন আলী মাস্টার, গ্রাম প্রধান হাজী ছিদ্দিকুর রহমান, মো. নজরুল ইসলাম ভুইয়া, আবু তাহের সর্দার, আবদুর রশীদ পেপার, বিআরডিবি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম ভুইয়া, মো. মনির হোসেন, মো. জহিরুল ইসলাম মেম্বার, মেম্বার প্রার্থী মো. ফারুক আহম্মেদ, বিল্লাল হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ফজলে রাব্বি, মো. আরিফ খান, সমর দা, অনিল চন্দ্র কর্মকারসহ অত্র গ্রামের অন্যান্য সাধারণ ভোটারগণ।
সভায় বক্তারা দল মত নির্বিশেষে বুড়িচং গ্রামবাসী এক হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম ভুইয়াকে তার প্রাপ্ত ‘চশমা’ প্রতীকে ভোট প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। প্রার্থী রফিকুল ইসলাম ভূইয়া ও তার বক্তব্যে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। এতে বিপুল সংখ্যক ভোটারগণ উপস্থিত ছিলেন।