আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
গতবার এই ভারতকেই হারিয়ে বিশ্বসেরা হওয়া টাইগারদের ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি। টসে হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে টাইগাররা। তারা প্রথম ছয় ওভারে ১২ রান তুলতেই দুটি উইকেট হারিয়ে ফেলেছেন।
ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারে ওপেনার মাহফিজুল ইসলাম বোল্ড আউট হয়ে যান। তাকে ফেরান রবি কুমার। মাহফিজুল করেন ২ রান। আর তিনি আউট হওয়ার সময় বাংলাদেশের দলীয় রান ছিল মাত্র ৩।
শুরুতেই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর দেখেশুনে খেলার দিকে মনযোগ দেয়।কিন্তু ষষ্ঠতম ওভারে সেই রবি কুমারের বলে আরেক ওপেনার ইফতেখার হোসেন মাত্র ১ রান করে ক্যাচ আউট হন। তখন দলীয় রান মাত্র ১২।