ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকরা। তাদের প্রশ্ন, এইচএসসি সমমানের যোগ্যতায় বিভিন্ন সেক্টরে ১০ম গ্রেড বেতন পেলে, স্নাতক পাসের সহকারী শিক্ষকরা কেন পাবেন না।
শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান হলেও শুধু আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার কারণে ১০ম গ্রেড পাচ্ছেন না তারা। একজন শিক্ষক ১৩তম গ্রেডে মোট ১৭ হাজার ৬৫০ টাকা পান। এখনকার সময়ে এ বেতনে কুলিয়ে ওঠা বেশ কষ্টের বলে জানান তারা।