ব্রাহ্মণপাড়ায় এডভোকেসি সভা
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
'পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি' এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ১৪ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮-২৩ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপেল্লা রাজু নাহা। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগণ।