ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি গঠিত
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৪ ডিসেম্বর উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও কর্মী সমাবেশ শেষে সকলের মতামতের ভিত্তিতে সাবেক পৌর মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীকে আহবায়ক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল সদস্য সচিব গাজী লিটনকে করা হয়। পৌর যুবদলের আহবায়ক আক্তার হায়দার সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মনিরুজ্জামান পাটোয়ারীকে করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ জাকির ছিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াসিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাউসার আলম সেলিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহআলম।