ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড,  ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি রিফাত আসমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, শিক্ষা অফিসার সেলিম মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মদ, কৃষি অফিসার মাহবুবুল হাসান, প্রাণি সম্পদ অফিসার ডা: শুভ সূত্রধর, তথ্য আপা মনিরা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ।